হোসেনপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে লাভলী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামে এ ঘটনা ঘটে। লাভলী আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাদখলা গ্রামের খোকন মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, আট মাস আগে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামের মাহবুব মিয়ার সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
এর জের ধরে সন্ধ্যার পর স্থানীয়রা মাহবুব মিয়ার বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে লাভলীর মৃতদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাভলীকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের পরে জানা যাবে প্রকৃত ঘটনা। এ ঘটনার পর থেকে লাভলীর স্বামী পলাতক।
১০.০৬.২০১৫ 