ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১২:৫৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বনানীর আগুন দূর্ঘটনা নয়, হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার সকালে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘আমাদের কমিটি তদন্ত করছে। ওই কমিটির তদন্ত প্রতিবেদন সবার সামনে প্রকাশ করবো। আমার মতে, এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো’।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে নেতৃত্ব দেওয়া হয়েছে। তারা স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট দেবে। রাজউকের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। তারাও কাজ করছে।’

মন্ত্রী জানান, ১৯৯৬ সালে ভবনটি ১৮ তলা নির্মাণের জন্য পাশ হয়। মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে তারা ২৩তলা এই ভবন নির্মাণ করেছে।’

এই ভবনের মালিক একজন প্রকৌশলী। তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব প্রকৌশলী এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।’

-জেডসি