ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২২:০১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কৃষ্ণাঙ্গ কিশোরী নির্যাতনে মার্কিন পুলিশের পদত্যাগ

প্রকাশিত : ০৮:১৭ এএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৮:১৭ এএম, ১০ জুন ২০১৫ বুধবার

1433914242উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কৃষ্ণাঙ্গ কিশোরীকে নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ার পর ঐ ঘটনার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এরিক কেসবোল্ট নামের ঐ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন।
টেক্সাসের ম্যাককিনি শহরে একটি পুলের পাশে পার্টিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।  পার্টিতে একদল কিশোর-কিশোরী গানের তালে নাচছিল। পুলিশ তাদের পার্টি বন্ধ করে সেখান থেকে চলে যেতে বললে তারা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায়।
ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা কিশোরদের বলছেন, পুলিশ এখানে আসার আগে দ্রুত দৌড়ে পালাও।
Police-765x510এরপর দেখা যায়, কেসবোল্ট নামের একজন পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার হাত চেপে ধরে এবং চুল ধরে টানতে থাকে। এক পর্যায়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা কিশোরীর পিঠে সে তার হাঁটু চেপে ধরে। কেসবোল্ট ভিড়ের মধ্যে কৃষ্ণাঙ্গ তরুণদের গালাগালি করছেন এবং তাদের দিকে নিজের আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়ে তার পদত্যাগের দাবি জানায়। খবরঃ বিবিসি ও রয়টার্স।
১০.০৬.২০১৫