ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানিস্তানের ৭ প্রদেশে আকস্মিক বন্যা; নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ৭টি প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হাসমত বাহাদুরি হতাহতের বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্যায় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে ১০ জনের মৃত্যু ঘটেছে।

তিনি বলেন, বাগদিস প্রদেশে ৮ জন এবং বালখ প্রদেশে ৫ জনের প্রাণহানি ঘটেছে এ বন্যায়।তিনি আরো বলেন, বন্যায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এতে অন্তত ৩ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো অন্তত ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আক্রান্ত দেশটির বিভিন্ন প্রদেশে তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্মীরা।

 -জেডসি