ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১২:৫৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কৃষি জমি ধ্বংস করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃষি জমি ধ্বংস করে শিল্পকারখানা গড়ে উঠুক তা আমি চাই না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই কৃষির পাশাপাশি শিল্পায়নও থাকবে। কারণ কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন করে খাদ্যের চাহিদা মেটাতে হবে। আবার শিল্পায়নও দরকার আছে। শিল্পায়ন ছাড়াও কোনো দেশ উঠে দাঁড়াতে পারে না।

রবিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্পমেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব বলেন।

বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্পের অনেক বিকাশ হলেও বৃহৎ শিল্পকারখানা গড়ে ওঠেনি। তাই বৃহৎ শিল্পকারখানা গড়ে তোলার জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

ব্যাংকের সুদ কমানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি ব্যাংকগুলোকে আমরা বেশ কিছু সুযোগ-সুবিধা দিলাম। কিছু ব্যাংক সুদের হার ৯ শতাংশে নামল। অন্য ব্যাংকগুলো আরও সুযোগ চাইল, কিন্তু সুদের হার কমাল না। এখন তারা ঠিকমতো ভ্যাট দেয় কিনা নজর দিতে হবে বলে জানালেন শেখ হাসিনা।  

দেশের ৭৮ লাখ শিল্পকারখানা বেসরকারি খাতে রয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। বিদ্যুৎ-বিমান, হেলিকপ্টার, শিল্পকারখানা, টেলিভিশন-রেডিও বলুন- ব্যবসা-বাণিজ্যের সব খাত উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই বেশি বেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হোক।

কারখানার বর্জ্যের কারণে পরিবেশের পাশাপাশি নদী নষ্ট হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-মালিকরা শিল্পকারখানা ঠিকই স্থাপন করেন; কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কোনো পদক্ষেপ নেন না কারখানা কর্তৃপক্ষ। বর্জ্য ব্যবস্থাপনায় কিছু টাকা খরচ হবে, এই নিয়ে তাদের কার্পণ্য কেন সেটি আমার একটি প্রশ্ন। আমাদের দেশ ও পরিবেশ তো বাঁচাতে হবে।

ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না করার প্রবণতা আমাদের দূর করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঋণ ফেরত দিলেই ব্যাংকগুলো সহজেই সুদের হার কমাতে পারবে। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ব্যাংক-বীমা হওয়ার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধাও দেয়া হয়েছে।

-জেডসি