উত্তরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : ১০:০৬ এএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ১০:০৬ এএম, ১০ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর উত্তরার ১১ নং সেক্টর থেকে আফরিন বিথি (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মৃত গৃহবধূর স্বামীর নাম সাইদুল ইসলাম।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান উইমেননিউজকে জানান, স্বামীর কাছে খবর পেয়ে বুধবার ভোরে ১১ নং সেক্টরের ১২ নং রোডের ৪২ নং বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আফরিন বিথির মৃতদেহ। পরে লাশ ময়না তদন্তের জন্য বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
১০.০৬.২০১৫
