রংপুরে ছাত্রীনিবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন
প্রকাশিত : ১০:২৩ এএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ১০:২৮ এএম, ১০ জুন ২০১৫ বুধবার
[caption id="attachment_4599" align="alignleft" width="150"]
মানববন্ধন করছে নুরানী ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা[/caption]
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : ছাত্রীনিবাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার রংপুর মহানগরীতে বাংলাদেশ মহিলা পরিষদ ও নুরানী ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুর ১২টায় নগরীর লালবাগে মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে কেডিসি রোড হয়ে ছাত্রীনিবাসে ফিরে যায়। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জুন রাতে নূরানী ছাত্রীনিবাসের ঘুমন্ত ছাত্রীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে এসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসনা চৌধুরী, রুমানা জামান, ফারজানা সরকার, মাহামুদা চৌধুরী, তহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ওই ছাত্রীনিবাসের বর্জ্য ময়লা এবং টয়লেটের পানি গড়িয়ে স্থানীয় কবরস্থান, মসজিদ এবং আশেপাশের বাড়িতে ঢুকে দুর্গন্ধ সৃষ্টি করে। এর জেরে শবে বরাতের ভোর রাতে স্থানীয়রা ওই ছাত্রীনিবাস ও হোটলে ভাঙচুর চালায়। বার বার অভিযোগ করলেও মালিক এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।
১০.০৬.২০১৫