ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৩৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীন সফরে যাচ্ছেন সু কি

প্রকাশিত : ১০:৪২ এএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ১০:৪২ এএম, ১০ জুন ২০১৫ বুধবার

Suu_Kyi_1_bg_462340477উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মায়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু কি বুধবার প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। তিনি এমন এক সময় চীন যাচ্ছেন, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বার্তা সংস্থা এএফপি জানায়, চার দিনের সফরে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী সু কি বুধবার চীন যাচ্ছেন। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে মায়ানমারের শীতল সম্পর্ক চলছে। দুই দেশের পারস্পরিক সীমান্তের কাছে সহিংসতা এই শীতল সম্পর্কের অন্যতম একটি কারণ। মায়ানমার পূর্বাঞ্চলের কোকাং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। এলাকাটি চীনের সীমান্তবর্তী ইউনান প্রদেশের কাছে অবস্থিত।   ১০.০৬.২০১৫