ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১২:৫৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের শেষ সপ্তাহে তিন দিনের সফরে সমুদ্র দ্বীপরাষ্ট্র ব্রুনাইয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে জ্বালানি ও কৃষি সহযোগিতা, কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি হতে পারে। এছাড়া অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা।

এদিকে ব্রুনাইতে বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। সেখানে নার্সের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ থেকে সেখানে প্রশিক্ষিত ও ভালো ইংরেজি জানা আরও নার্স পাঠাতে ব্রুনাইয়ের সুলতানকে প্রস্তাব দেয়ার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রীর। এছাড়া সফরে কৃষিখাতে বিনিয়োগের জন্য শেখ হাসিনা ব্রুনাই সরকার ও দেশটির বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানাবেন।

-জেডসি