পেরুতে বাসে আগুন; নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলীয় সান মার্টিন ডি পোরেস জেলার পরিবহন টার্মিনালে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার ফিওরি টার্মিনালে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসে আগুন লাগার সময় তার ভেতরে অনেক যাত্রী ছিলেন।
লিমার মেয়র জর্জ মুনোজ বলেছেন, একটি বাস টার্মিনালের কাছে ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ওই টার্মিনালটি কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ করেছিল। কারণ ওই টার্মিনালটির পাশেই একটি অবৈধ দোকান রয়েছে, যেখানে জ্বালানি বিক্রি করা হতো।
স্থানীয় একটি হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যাওয়ার আগে সাংবাদিকদের মুনোজ বলেন, নিহতরা বেশিরভাগই দোতলার যাত্রী। তারা জ্বালানি পরিবহন করছিল। এটা খুব গুরুতর বিষয়।
-জেডসি
