ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চলে গেলেন প্রিন্স হ্যারির সবচেয়ে বড় ভক্ত ডাাফিন ডুনে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মারা গেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির সবচেয়ে বড় ফ্যান ডাাফিন ডুনে। ৯৯ বছর বয়সী এই ফ্যান ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক।

গেল কয়েকদিন আগেই প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল দম্পতির কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে কার্ড পেয়েছিলেন তিনি।

সোমবার ডুনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পৃথিবীর মায়া ছেড়ে শান্তির নিদ্রায় চলে গেছেন ডাফিন ডুনে। সম্প্রতিক বছরগুলোতে প্রিন্স হ্যারির এই ভক্ত পরিচিতি পান বিশ্বজুড়ে। বিশেষ করে স্ত্রী মেগানকে সাথে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পর হ্যারি তার ৯৯ বছর বয়সী ভক্তের সাথে মজার সময় কাটান। আর ছবিগুলো ইনস্টাগ্রামে ব্যাপক আপলোডের পর ব্যাপক সাড়া ফেলে। এরপরই ডাফিন ডুনেকে নিয়ে কৌতুহল বাড়তে থাকে।

পরপারে পাড়ি জমানো এই বৃদ্ধ নারী জীবিত থাকা অবস্থায় সবসময় বলতেন, প্রিন্সের সাথে তার বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

-জেডসি