ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আদুরী বাড়ি যাবে আজ

প্রকাশিত : ০৬:৩৩ এএম, ২ নভেম্বর ২০১৩ শনিবার | আপডেট: ০৬:৩৩ এএম, ২ নভেম্বর ২০১৩ শনিবার

Pic_Aduriরূপা চক্রবর্তী, উইমেননিউজ২৪.কম ঢাকা : আদুরী আজ বাড়ি ফিরছে৷ প্রায় দেড় মাস চিকিত্‍সা শেষে ঢাকা সে আজ মায়ের কোলে ফিরে যাবে৷ রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার করে চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতিত আদুরীকে বোর্ড গঠন করে চিকিত্‍সা দেয়া হয়েছে৷ সে এখন সম্পূর্ণ সুস্থ্য৷ বোর্ড জানিয়েছে আদুরী এখন সুস্থ্য৷ সে যে কোনো সময় হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারে৷ তিনি জানান, শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ আদুরীকে আনুষ্ঠানিকভাবে তার মা সুফিয়া বেগমের হাতে তুলে দেবে৷ সুফিয়া বেগম উইমেননিউজকে বলেন, আমার বুকের ধনকে আমি ফিরে পেয়েছি৷ পুলিশ ও ডাক্তারদের সহযোগিতায় আমার মেয়ের জীবন রক্ষা পেয়েছে৷ লিলি আক্তারের কাছে আমি কৃতজ্ঞ৷ সে না দেখলে আমার মেয়েটা মরেই যেতো৷ আমার মেয়ে এখন সুস্থ্য৷ তাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে ফিরে যাবো৷ তিনি আদুরীর নির্যাতনকারী গৃহকর্তীর উপযুক্ত শাস্তির দাবি করেন৷ ২৩ সেপ্টেম্বর আদুরিকে নির্মমভাবে নির্যাতন করে গৃহকর্তী নদী৷ আদুরি মারা গেছে ভেবে এক সময় তাকে ফেলে আসা হয় ডিওএইচএস'এর এক ডাস্টবিনের ময়লার স্তুপে৷ কিন্তু ডাস্টবিনে একটি জীবন্ত মেয়েকে পরে থাকতে দেখে এগিয়ে আসেন লিলি আক্তার নামের এই নারী৷ পুলিশের সহায়তায় তিনিই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ ২৬ সেপ্টেম্বর গৃহকর্তী নদীকে গ্রেপ্তার করে পুলিশ৷ ডা. বিলকিসের তত্বাবধায়ওনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্‍সাধীন দেওয়া হয় তাকে৷ ডা. বিলকিস জানান, পরে গ্রেফতার করা হয় গৃহকর্ত্রী নওরীন জাহান নদী (২৭) কে৷ সেদিন রাতেই আদুরির মামা নজরুল চৌধুরী বাদি হয়ে মামলা করেন৷ এদিকে ১ অক্টোবর সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি আদুরীকে দেখতে যান৷ এ সময় তিনি আদুরীর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন৷ চিকিত্‍সায় যেন কোন ত্রুটি না হয় সে বিষয়ে কর্তব্যরত চিকিত্‍সকদের নির্দেশ দেন৷ আদুরীর সুচিকিত্‍সার জন্য হাসপাতালের পরিচালকের নির্দেশে গত ২৮ সেপ্টেম্বর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়৷ বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিত্‍সা করা হয়৷ ২ নভেম্বর'২০১৩