ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:০০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শর্ত না মানলে ভারতের সাথে কাশ্মীর নয়: মাহবুবা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে কিছুদিন আগেও জোটসঙ্গী থাকা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি বলেছেন, জম্মু-কাশ্মীর যে শর্তে ভারতের সাথে যুক্ত আছে, সেগুলো যদি উঠিয়ে নেয়া হয়, তাহলে ভারতের সাথে কোনও সম্পর্কই রাখবে না কাশ্মীর। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

বুধবার পিডিপি প্রেসিডেন্ট মাহবুবা মুফতি অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেশটির সংবিধান থেকে ৩৭০ এবং ৩৫এ বাতিল করার কথা বলেন।

অমিত শাহর ওই মন্তব্যের প্রেক্ষিতেই মাহবুবার পাল্টা এই মন্তব্য করলেন। তবে মাহবুবার মন্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

-জেডসি