ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রিটেনকে আরো ১২ মাস সময় দেয়ার পক্ষে ডোনাল্ড টাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পূর্বনির্ধারিত সময়সীমা আরো ১২ মাস বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। নামপ্রকাশে অনিচ্ছুক ইইউ’র এমন এক উর্ধতন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছে। তবে, ডোনাল্ড টাস্কের এই প্রস্তাব আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ইইউ নেতাদের মধ্যকার সম্মলনে সর্বসম্মতভাবে পাশ করাতে হবে।

যদিও আগামী ১২ এপ্রিল ব্রেক্সিটের জন্য বেঁধে দেয়া নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। এখনো বেক্সিট পরবর্তী ইউরোপিয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের রূপরেখা নিয়ে কোন চুক্তি পাশ করেনি ব্রিটিশ এমপিরা।        

এই অবস্থায় ১২ এপ্রিলের আগেই কোন একটি সমঝোতার জন্য আলোচনা শুরু করেছেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। অ্যাটর্নি জেনারেল জিওফ্রি কক্স বিবিসিকে জানান, এই আলোচনায় যদি কোন উপায় বেরিয়ে না আসে, সেক্ষেত্রে ১২ মাসের অতিরিক্ত সময় পাওয়ার বিষয়টি হবে যুক্তরাজ্যের জন্য দীর্ঘ এক সুযোগ।  

এদিকে ডাউনিং স্ট্রীট বলছে, ব্রেক্সিট নিয়ে বৃহস্পতিবার লেবার এবং কনজারভেটিভ পার্টির মধ্যে বেশ ফলপ্রসূ  আলোচনা হয়েছে। শুক্রবারও(আজ) এই আলোচনা চলবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে আগে থেকেই ব্রেক্সিটের সময়সীমা পেছানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে আসছেন। তিনি মনে করেন, চুক্তিবিহীন ব্রেক্সিটের চেয়ে সময় বাড়িয়ে চুক্তির মাধ্যমে ব্রেক্সিট শ্রেয়।

-জেডসি