বিবাহ বিচ্ছেদে পেলেন ৩৫ হাজার কোটি ডলার!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিবাহ বিচ্ছেদে স্ত্রীকে অর্থ পরিশোধের চল গোটা বিশ্বেই প্রচলিত। আর এই বিচ্ছেদ যদি হয় পৃথিবীর শীর্ষ ধনী ও অনলাইন জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের, তাহলে ভাবুন সেই অর্থ কত হতে পারে?
সম্প্রতি স্ত্রী ম্যাকেঞ্জির সাথে বিবাহ বিচ্ছেদের করে প্রায় ৩৫ হাজার কোটি ডলার (৩ লাখ কোটি টাকা) অর্থ পরিশোধ করতে হচ্ছে বিশ্বের শীর্ষ এই ধনীর। যা অর্থ পরিশোধের ক্ষেত্রে বিবাহ চুক্তির অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ডিভোর্সের ফলে স্বামীর প্রতিষ্ঠান অ্যামাজনের ৪ শতাংশ মালিকানা পাবেন ম্যাকেঞ্জি। সেইসাথে ওয়াশিংটন পোস্ট এবং স্পেস ট্রাভেল ফার্ম ব্লু অরিজিন প্রতিষ্ঠানের লভ্যাংশও পাবেন তিনি।
এরআগে সর্বোচ্চ ৩৮০ কোটি অর্থ পরিশোধ করে বিচ্ছেদ করেছিলেন আর্ট ডিলার অ্যালেক উয়েল্ডেন্সটিন এবং তার স্ত্রী জোসেলিন। এবার সেই রেকর্ড প্রায় একশোগুণ বেশি অর্থ পরিশোধ করে ভাঙ্গলেন জেফ বেজোস।
ডিভোর্সের পুরো বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করা কথা টুইটে জানিয়েছেন এই বেজোস ও ম্যাকেঞ্জি। ১৯৯৪ সালে অ্যমাজন প্রতিষ্ঠার পর তারই কর্মকর্তা মেকেজিকে ভালোবেসে বিয়ে করেন বেজোস। তাদের পরিবারে চারটি সন্তান রয়েছে। মূলত: ফক্স নিউজের উপস্থাপিকা লরেন শানচেজের সঙ্গে বেজোসের গোপন প্রেমের সম্পর্কের খবর জনসমক্ষে চলে আসার পর গত জানুয়ারিতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।
-জেডসি
