মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১১৫ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৪ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
টেকনাফ প্রতিনিধি: সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ১১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে ২৬ জন শিশু, ৩৯ জন নারী ও ৫০ জন পুরুষ রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি এ অভিযান চালান। পাচার হতে যাওয়াদের আটক করা গেলেও কোনো পাচারকারীকে ধরতে পারেন নাই বলে জানান তিনি।
এসব রোহিঙ্গাদের আবারো শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ওসি প্রদীপ।
-জেডসি
