ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২২:০০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘কহে বীরাঙ্গনা'র' ৫০ তম পর্ব

প্রকাশিত : ০৭:১৯ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:৩০ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

[caption id="attachment_4727" align="alignleft" width="150"]‘কহে বীরাঙ্গনা’ নাটকের একটি দৃশ্য ‘কহে বীরাঙ্গনা’ নাটকের একটি দৃশ্য[/caption] স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যর নির্বাচিত অংশ নিয়ে মণিপুরি থিয়েটারের প্রযোজনা কহে বীরাঙ্গনার ৫০তম মঞ্চায়ন হবে কাল শনিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় শুরু হবে এর মঞ্চায়ন। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। আজ শুক্রবার একই হলে একই সময়ে নাটকটির ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১২.০৬.২০১৫