জোয়িই হলেন জয়ী
প্রকাশিত : ০৭:৩০ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৩০ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বিয়ের পর স্বামীদের নাম–পদবি জুড়ে যায় মেয়েদের সঙ্গে। এটা সমাজের স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। এর বিরুদ্ধে নেই কোথাও তেমন কোনো জোরালো প্রতিবাদও। পশ্চিমা দেশে এর প্রচলন সবচেয়ে বেশি। কিন্তু জোয়ি সালডানার ক্ষেত্রে হয়েছিল অন্য রকম।
বিয়ের পর স্বামীর পদবি নিতে হয়নি তাঁকে। বরং স্বামীই নিয়েছিলেন তাঁর পদবি!
এমন নয় অ্যাভাটার তারকা সালডানা জোর করেছিলেন; বরং ২০১৩ সালে বিয়ে করার সময় স্ত্রীকে সম্মান জানাতেই এমনটা করেছিলেন ইতালীয় শিল্পী মার্কো পেরেগো। সালডানা মানা করেছিলেন। বলেছিলেন, ‘আমার পদবি নিলে তোমার শিল্পী সমাজ, তোমার লাতিন সম্প্রদায়ের পুরুষ, এমনকি পুরো বিশ্ব তোমাকে স্ত্রৈণ বলবে।’ পেরেগো জবাব দিয়েছিলেন, ‘এর পরোয়া আমি করি না।’
মুগ্ধ সালডানা বলছেন, পুরুষবাদী সমাজে এটি নারীদের জন্য অনেক বড় সম্মান আর একটা বিজয়।
১২.০৬.২০১৫ 