ফেরির ধাক্কায় ভেঙ্গে পড়লো ব্রীজ!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলের উত্তরাঞ্চলের প্রদেশ পারায় ফেরির ধাক্কায় মজু নদীর সংযোগ সেতুর একাংশ ভেঙ্গে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর ফেরিতে থাকা দুটি গাড়িতে পানিতে পড়ে যায়। শনিবারের এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ফেরির পাঁচজন ক্রু অক্ষত রয়েছেন।
এই দুর্ঘটনায় পর পারা প্রদেশের গর্ভণর হেল্ডার বারবালহো রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, দুর্ঘটনা কবলিতদের খুঁজে বের করতে এবং আক্রান্তদের পরিবারকে সহযোগিতা দেয়ায় বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রীজের ৮৬০ মিটার ভেঙ্গে পড়ার ভিডিও ফুটেজ পোস্ট করেছেন গভর্ণর। দুর্ঘটনার পর থেকে ব্রীজটির নীচ দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গেল বছর ব্রীজটি পরিদর্শনে এসেছিলো একটি দল। তখনই পিলারের জীর্ণ অবস্থায় নিয়ে রিপোর্ট দিয়েছিলো তারা। জরুরিভিত্তিতে ব্রীজটি সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হয়। কিন্তু বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ।এদিকে ব্রীজটি ভেঙ্গে পড়ায় উত্তরাঞ্চলের বন্দরগুলোর পণ্য পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
-জেডসি
