কর্ণফুলী নদীতে নৌকা ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নারীসহ ৪ জন নিখোঁজ রয়েছে। রোববার রাত পৌনে আটটার দিকে ১৩ নম্বর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কর্ণফুলী উপজেলার ডাঙ্গার চর থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ১৩ নম্বর ঘাটের উদ্দেশে রওনা হয়।
সল্টগোলা এলাকার কাছে পৌঁছালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নোঙ্গর করা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার করে ৮ জনকে তীরে নিয়ে আসে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড।
-জেডসি
