ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ৮ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৫টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর লেনের একটি ভবনের চতুর্থ তলায় এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্ল্যাটের সমস্ত মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (০৯ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর লেনের ফারুক আহমেদের বাসায় আগুনের সূত্রপাত ঘটে। দুবাই প্রবাসী আবদুস সালামের ভাড়া ফ্ল্যাটের বেডরুমে আগুনের সূত্রপাত ঘটেছিল।

এদিকে বাসার দরজায় তালা লাগানো এবং তীব্র ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। এসময় ভবনের অন্যান্য বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছাদে উঠে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

-জেডসি