ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:০৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গবেষণার ফলে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারও থেকে পিছিয়ে না থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে, এমন প্রত্যয়ের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণায় গুরুত্ব দেয়ার কারণে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা খাদ্য বিদেশেও রপ্তানি করতে পারছি।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতিকে টেকসই করার জন্য গবেষণার কোনো বিকল্প নেই, সেই জন্য বিজ্ঞানী ও গবেষকদের আরও বেশি আন্তরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমি সবসময় গবেষণাকে গুরুত্ব দিই বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা ২১ বছর পর ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে লক্ষ করলাম, গবেষণা করার জন্য কোনো বরাদ্দ নেই। তখণ সেই সময় আমাদের রিজার্ভ মানি ও সম্পদ কম থাকার পরেও ১২ কোটি টাকা প্রথমে বরাদ্দ দিয়েছি। পরে এটি আরও বাড়িয়ে তা ১০০ কোটি টাকা করি।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর ও ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৯ বছর ক্ষমতায় যারা ছিল তারা এই দেশের আর্তসামাজিক উন্নতিতে কোনও অবদান রাখতে পারেনি। স্বাধীনতার আদর্শ যারা বিশ্বাস করে না কিভাবে তারা দেশের জন্য আরও উন্নতি করবে।  

জাতির জনক বঙ্গবন্ধু গবেষণাকে গুরুত্ব দিয়ে ফেলোশিপ চালু করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরবর্তী সরকারগুলো এই ফেলোশিপ বন্ধ করে দেয়। এতে দেশের গবেষণা হোঁচট খায়। তিনি বলেন, তার সরকার দেশে গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে ও বিদেশে গিয়ে যেন গবেষণা করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য তিনি গবেষকসহ সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।


-জেডসি