নজরুল পৌত্রী অনিন্দিতা কাজীর সম্মাননা আগামীকাল
প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৩ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৩:২৮ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নজরুল-প্রমীলার কলকাতা নিবাসী পৌত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিন্দিতা কাজীকে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সম্মাননা প্রদান করা হবে।
অনিন্দিতা কাজী নজরুলের সংগীত নিয়ে বক্তব্য রাখবেন ও সংগীত পরিবেশন করবেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
১৩.০৬.২০১৫ 