ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:০৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পানি-বিদ্যুৎ ব্যবহার করতে হিসেব করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানি ও বিদ্যুৎ হিসেব করে সবাই ব্যবহার করতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি যেন আমাদের অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

আমরা দ্বীপ অঞ্চলে বসবাস কারণে কারণে প্রতিনিয়ত আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি যেমন নেয়, তেমন আমাদের দেয়। তাই আমরা প্রকৃতি কাছ থেকে কতটুকু নিতে পারলাম সেটা হল বড় কথা।

বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী, খাল, বিল, পুকুর, ডোবা খনন করার মাধ্যমে পানি ধরে রাখতে হবে। শুস্ক মৌসুমেও যেন আমরা এই পানি ব্যবহার করতে পারি। শুধুমাত্র ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করলেই চলবে না।

তিনি বলেন, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে পানির জন্য হাহাকার চলে। সেখানে সুপেয় পানির খুব অভাব থাকে। সেই সব দেশে আমরা পানি বিক্রি করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, এক লিটার পানি শোধন করতে অনেক টাকা খরচ হয়ে থাকে। আর আমরা সেই পানি ঘণ্টার পর ঘণ্টা কল ছেড়ে রেখে গায়ে সাবান মাখাই, ব্রাশ করি আর দা‌ঁড়ি সেভ করি। এই জন্য মগ ব্যবহার করতে পারেন। সবাইকে বলব পানি ও বিদ্যুৎ হিসাব করে সবাই ব্যবহার করেন। তাহলে বিলও কম আসবে। আপনাদের টাকাও সাশ্রয় হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত্র স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।


-জেডসি