কারফিউ ভেঙ্গে সুদানে শতশত মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সুদানের নতুন সেনা কাউন্সিলের জারি করা কারফিউ ভেঙ্গে রাজধানী খার্তুমের রাস্তায় বিক্ষোভ কছে শতশত মানুষ। দীর্ঘ একমাস গণবিক্ষোভের পর বৃহস্পতিবার দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। একইদিনে তাকে গ্রেফতারও করা হয়।
দাবি মানার পরও আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। তারা মনে করে, সামরিক কাউন্সিলের ক্ষমতায় বসা প্রেসিডেন্টের শাসন ব্যবস্থার বর্ধিত আরেকটি রূপ।
নতুন এই বিক্ষোভ শুরু হবার পর থেকে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থানে রয়েছে সশস্ত্র মিলিশিয়ারা। তাই যেকোন সময় এই বিক্ষোভ থেকে বন্দুকযুদ্ধের সূত্রপাত হতে পাবে বলে জানাচ্ছে বিবিসি।
এরআগে প্রেসিডেন্টকে গ্রেফতারের পর টেলিভিশনের দেয়া এক ঘোষণায় সুদানের প্রতিরক্ষামন্ত্রী জানান, দুই বছরের জন্য সামরিক কাউন্সিল দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। পরে তাদের তত্ত্ববধানেই সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও দেশটির কংগ্রেস নেতা ওমর এলডিগার সামরিক বাহিনীর শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরপরই বৃহস্পতিবার থেকে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।
মূলত ২০১৮ সালের ডিসেম্বরে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হয়। সেই সময় রুটির দাম বাড়াতে পদক্ষেপ নেয় সরকার। এছাড়া অর্থনৈতিক সংকট দেয়ায় তেলের দাম বৃদ্ধি যায় এবং নগদ অর্থের স্বল্পতা দেখা দেয় দেশটিতে। এতে সুদানের জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে এটি প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আল বাশিরের পদত্যাগের দাবি তোলেন।
এ আন্দোলন প্রতিহত করতে সহিংস পদক্ষেপ নিতে শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে পরবর্তীতে এ সংখ্যা বাড়ার তথ্য আর জানায়নি তারা। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল বাশির সুদানের ক্ষমতা দখল করেছিলেন।
-জেডসি
