ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫০:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়পুরহাটে বাস খাদে পড়ে নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আটজনের মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে তিন শিশু, চারজন নারী ও একজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন।

দুর্ঘটনায় আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেছেন, শুক্রবার দুপুর ১টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এই দুঘটনা ঘটে।  হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহনের বাসটি বানিয়াপাড়া এলাকায় প্রবেশ করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে  ঘটনাস্থলেই আটজন মারা যানয়। এই সময় আহত হয় আরও ২২ জন।

পরে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এই ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেলা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় আহত ২২ জন রোগীকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। এই মুহূর্তে আরও রোগী আসছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

-জেডসি