মিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মিরপুর এলাকায় ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ শুক্রবার রাত দেড়টায় দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে—জাহানারা বেগম তার স্বামী শরিফুল ইসলামের সঙ্গে মিরপুরে বসবাস করতেন। শুক্রবার দিনগত রাত দেড়টায় দিকে বাসায় ঘরের সিলিং ফ্যান থেকে জাহানারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিরপুর মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পেলে এটি নিয়মিত মামলা হিসেবে কার্যকর হবে।’
১৩.০৬.২০১৫
