ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৫:২৫ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

Khaleda_Mingqiang_398536496স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কথা হয়েছে দেশের চলমান রাজনৈতিক বিষয়েও। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। ১৩.০৬.২০১৫