ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৮:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে বিশ্বের পাঁচ সহনশীল নেতৃত্বের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আজ এক অনন্য নজির স্থাপন করলেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েও অন্য দশজন সাধারণ রোগীর মতোই দশ টাকার টিকিট কেটে নিজের চোখের চিকিৎসা নিলেন। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগেও এভাবে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে একাধিকবার গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

তখন ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বলেছিলেন, ‘আমি যদি কখনও অসুস্থ হয়ে পড়ি, তাহলে আপনারা আমাকে বিদেশে নিয়ে যাবেন না। আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাই না। আমি দেশের মাটিতে, দেশের হাসপাতালে চিকিৎসা নিতে চাই।’

-জেডসি