ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৯:৫৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ লন্ডনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

প্রকাশিত : ০৬:৫২ এএম, ১৪ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০৬:৫২ এএম, ১৪ জুন ২০১৫ রবিবার

1434263886স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ রবিবার লন্ডনে সংবর্ধনা দেয়া হবে। ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনের টিকাডেলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পার্ক লেন হোটেলে স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।  শুক্রবার রাত থেকে লন্ডনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গতকাল শনিবার সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সত্ত্বেও অনুষ্ঠানের প্রস্তুতিতে কোন বিঘ্ন ঘটেনি। তবে আজ রবিবার লন্ডনের আবহাওয়া ভাল থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এদিকে সংবর্ধনায় যোগদানের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা ছাড়াও জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, বেলজিয়াম, ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনীল দাসগুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন মজুমদার, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক খান রানা, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মিন্টু, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান আতা, ইউরোপীয় আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান প্রমুখ। ১৪.০৬.২০১৫