ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৯:৫৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তারকা সন্তানদের দেখভালে ব্রিটনি!

প্রকাশিত : ০৭:০১ এএম, ১৪ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০৭:০১ এএম, ১৪ জুন ২০১৫ রবিবার

Birtoniউইমেননিউজ ডেস্ক, ঢাকা : সাক্ষাৎকারে একটি প্রশ্ন বোধ হয় সব তারকারই ‘কমন’ পড়ে যায়। ‘শিল্পী না হলে কী হতেন?’ সম্প্রতি পরিচিত প্রশ্নটির অপরিচিত উত্তর দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। জানিয়েছেন, তারকা না হলেও তারকাদের কাছাকাছি থাকার ইচ্ছা তাঁর। ক্যামেরার সামনে-পেছনে, মঞ্চে যাঁরা দর্শক মাতান, তাঁদের সন্তানদের দেখভালের দায়িত্ব নিতে পারলেই নাকি ‘প্রিটি গার্লস’ গায়িকার কাছে জীবনটা সার্থক মনে হতো। এ ক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ ব্র্যাঞ্জেলিনা জুটি। যুক্তরাষ্ট্রের গায়িকা-অভিনেত্রী মনে করেন, ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের সঙ্গে সারাটা দিন কাটিয়ে দিতে পারলে সময়টা দারুণ মজায় কাটত। ব্রিটনি জানান, ছোটদের সঙ্গ তাঁর সব সময় প্রিয়। কোনো বিদ্যালয়ের অথবা ছোটদের নাচের শিক্ষক হতে পারলেও তাঁর জীবনটা বর্তে যেত। ভ্যানিটিফেয়ার। ১৪.০৬.২০১৫