ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাতক্ষীরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ শিশুসহ আটক ৩০ বাংলাদেশি

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৪ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০১:৩০ পিএম, ১৪ জুন ২০১৫ রবিবার

1434285129স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার তালা উপজেলার কুমিরা বাজার থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ শিশুসহ ১৩ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। তারা বাগেরহাট ও পিরোজপুর জেলার বাসিন্দা।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান উইমেননিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
১৪.০৬.২০১৫