ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৫১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোটার হবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী: কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যেসব হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না তাদের বিষয়েও লক্ষ্য রাখা হবে। বললেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আজ মঙ্গলবার  সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একটি নির্ভূল তালিকা যেনো করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক মেয়ে আছেন, যারা বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না। এবার এই বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন,  যাদের বয়স ১৮ বছর তাদের নাম তালিকায় তোলা হবে। কোনো নারীর নাম যেন বাদ না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই মৃত্যুসনদ যাচাই করতে হবে।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথির বক্তব্য দেন।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

-জেডসি