ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের নাটকে আলিফ

প্রকাশিত : ০৫:১৩ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৫:১৩ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার

0_Fri27032015001640_alifস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাবা প্রখ্যাত সুরকার আলাউদ্দীন আলী। এরই মধ্যে সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিফ আলাউদ্দীন। উপস্থাপনাও করেছেন বেশ কিছু অনুষ্ঠানে। এবার ভাইয়ের ঈদের নাটকে অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। নাটকটির নাম বাকযন্ত্র বিধান। নাটকটি লিখেছেন আলাউদ্দীন আলীর ছেলে শওকত আলী রানা। পরিচালনা করছেন তিনি নিজেই। আলিফ জানালেন, নাটকের বেশির ভাগ সংলাপ কুমিল্লার আঞ্চলিক ভাষায়। নাটকে তিনি অভিনেতা আনিসুর রহমান মিলনের ফুফুর চরিত্রে অভিনয় করছেন। যেখানে মিলনের বিয়ে ঠিক হয় পাত্রী মৌসুমী হামিদের সঙ্গে। কিন্তু ভাগনে-বউয়ের সঙ্গে আলিফের বয়স প্রায় এক হয়ে যাওয়ার কারণে তৈরি হয় নতুন জটিলতা। নাটক এগিয়ে যায় নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে। নাটকের পরিচালক জানান, এতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, দিলারা জামান, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ১৫.০৬.২০১৫