ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৯:৫৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্তানদের জন্য ৪৭ লাখ ডলার!

প্রকাশিত : ০৫:৪৭ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৫:৫৫ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার

jolie_bg_400814840উইমেননিউজ ডেস্ক, ঢাকা : সন্তানেরা যাতে একসাথে নিশ্চিন্তে খেলতে পারে তার জন্য ৪৭ লাখ মার্কিন ডলারের একটি আইল্যান্ড কিনতে চলেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া। অ্যাঞ্জেলিনার খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে নিজেদের মতো করে পারিবারিক 'ড্রিম ভ্যাকেশন' কাটাতে তাই এই আইল্যান্ডটি কিনতে চলেছেন এই দম্পতি। বিশ্বের নানা প্রান্ত থেকে একটি করে শিশু দত্তক নিয়ে খুব সুন্দর এক 'আন্তর্জাতিক' পরিবার তৈরি করেছেন 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' দম্পতি। মোট ছটি সন্তান নিয়ে সুখের সংসার তাদের। ১৫.০৬.২০১৫