ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:১২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে রুশ নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গুপ্তচরবৃত্তির অভিযোগে মারিয়া বুটিনা নামে এক রুশ নারীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

রায়ে বলা হয়, রুশ নাগরিক মারিয়া বুটিনা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং এজন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হলো। খবর আলজাজিরা ও বিবিসির।

৯ মাস আগেই তিনি গ্রেফতার তিনি হয়ে মার্কিন কারাগারে আটক রয়েছেন। আদালত বলেছে, ১৮ মাসের কারাদণ্ড থেকে ওই ৯ মাস বাদ যাবে। ফলে বুতিনাকে আর মাত্র ৯ মাস কারাভোগ করতে হবে।

রাশিয়ার ওই নারী তার বিরুদ্ধে আনীতি অভিযোগ অস্বীকার করেছেন। তবে মার্কিন কর্তৃপক্ষের দাবি, তিনি কারাগারে জিজ্ঞাসাবাদে রুশ সরকারের গুপ্তচর হিসেবে যুক্তরাষ্ট্রে তৎপরতা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন।
রাশিয়া বহুবার মারিয়া বুতিনাকে দেশটির একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে তাকে মুক্তি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

-জেডসি