ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাফির মায়ের ৫ লাখ টাকার ঋণ মওকুফ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি মা শিরীন আখতারের নামে ৫ লাখ ১২ হাজার ৪০০ টাকার ঋণ মওকুফ করেছে এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ।

জানা গেছে, মাদ্রাসা ছাত্রী রাফির নৃশংস মৃত্যুর ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়। এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ থেকে তার পরিবারের নেয়া চার লাখ ও আগের এক লাখ ১২ হাজার ৪০০ টাকা সুদসহ মোট পাঁচ লাখ ১২ হাজার ৪০০ টাকা পাওনা হন।

এ ঘটনায় সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি সভা আহবান করেন। সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়।

শুক্রবার সোনাগাজীর বক্তারমুন্সী শাখার ব্যবস্থাপক লুৎফুর রহমান ও সোনাগাজী শাখার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার কাজী মো. ইয়াদ আলী বাড়িতে গিয়ে বিষয়টি রাফির পরিবারকে জানিয়ে দেন।

-জেডসি