ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুরে দুর্ঘটনায় এক নারীসহ নিহত ৬

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে অটোরিকশায় বাসের ধাক্কায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার রনজিত মজুমদার (৪৫), ফখরুল ইসলাম (৪৫), শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৬০) ছাত্র রোমান হোসেন (৮), মনি বেগম (২৫) ও শাহজাহান।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ শাহরাস্তি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

-জেডসি