ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:১৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিদ্ধান্ত অনুযায়ী রমজানে অফিস শুরু হবে সকাল নয়টায়। শেষ হবে সাড়ে তিনটায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. সামসুল আরেফিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ওই সূচির মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। তবে জরুরি বিভাগগুলো তাদের নিজস্ব নিয়মে চলবে।

-জেডসি