ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:১৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।

উত্তীর্ণদের মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।

-জেডসি