ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৪১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংবাদপত্রের ওপর জুলুম অব্যাহত: খালেদা জিয়া

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৩:২২ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার

khaleda-zia_63831স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার পূর্বশর্ত। বর্তমান সরকার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম অব্যাহত রেখেছে। সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ও চাপ প্রয়োগ তাদের পুরোনো পথেই আবার যাত্রা শুরু করেছে। আজ সোমবার এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির ভাষায়, কাল ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে ওই বাণী দেন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে বিচারও হচ্ছে না। সাগর-রুনীর হত্যাকাণ্ডের বিচার না হওয়া এর অন্যতম উদাহরণ। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এই দিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে মুক্তচিন্তা ও মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান ওই ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন। ১৫.০৬.২০১৫