ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:০২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভেনিজুয়েলায় বিক্ষোভকালে গুলিতে এক নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ২৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মাথায় গুলি লাগার পর দেশটির একটি ক্লিনিকে বুধবার রাতে তিনি মারা যান। মানবাধিকার বিষয়ক একটি সংস্থা এতথ্য জানায়। খবর এএফপি’র।

বেসরকারী সংস্থা ভেনিজুয়েলান অবজারভেটরি অফ স্যোসাল কনফ্লিক্ট টুইটার বার্তায় বলেছে, ‘আমরা জুরুবিথ রাউসিও’র হত্যার নিন্দা জানাচ্ছি। এ নারী সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।’