ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৪:৫০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে আঘাত হেনেছে ‘ফণী’ (ভিডিও)

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ভারতের ওড়িশায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। আজ শুক্রবার সকালে এই আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। এরপর তা এগুতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আরও ঘণ্টা তিনেক ওড়িশাতেই থাকবে এই ঘূর্ণিঝড়। গত ৪৩ বছরে ভারতের সামুদ্রিক অঞ্চলের দিকে এত বড় ঝড় আর ধেয়ে আসেনি। ঘণ্টায় ১৭০ কিলোমিটার থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেটি ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর।

এর আগে ওড়িশার ১১টি জেলা থেকে মানুষদের সরানো হয়েছে। ৪০০০টি শিবিরে রাখা হবে এই বাসিন্দাদের। এ ছাড়া পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকতগুলো থেকে সরানো হচ্ছে পর্যটকদের।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র অবস্থান বাংলাদেশের উপকূলের খুব কাছাকাছি। এর প্রভাবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পটুয়াখালী ও বরগুনায় ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া বৃদ্ধি পেয়েছে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। তবে ভারতে আঘাতের পর কিছুটা শক্তি হারিয়ে ঝড়টি আজ সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।