ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:০১:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইংল্যান্ডের ওর্থিংয়ে প্রথম মুসলিম কাউন্সেলর হলেন বাংলাদেশি হেনা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ওর্থিংয়ে প্রথম কোনও মুসলিম কাউন্সেলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নারী হেনা চৌধুরী। লেবার পার্টির প্রার্থী হিসেবে সম্প্রতি তিনি নির্বাচিত হন।

সাসেক্সভিত্তিক সংবাদমাধ্যম দ্য আর্গুস জানিয়েছে, গেইন্সফোর্ড ওয়ার্ডে ১ হাজার ২১৩ ভোট নিয়ে জয়ী হন হেনা চৌধুরী। ফল ঘোষণার পর তিনি অভিভূত হয়ে পড়েন।

এ সময় হেনা বলেন, আমি বাকরুদ্ধ। আমি আসলে এতোদূর চিন্তাই করতে পারিনি। প্রথম মুসলিম কাউন্সেলর হতে পেরে দারুণ লাগছে। আমরা এটার জন্য অনেক শ্রম দিয়েছি।

তিনি আরও বলেন, ভোটের দিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আমি ভোটকেন্দ্রে ছিলাম। সেখানে অনেক সমর্থন পেয়েছি। আমি আমার স্বামীকে বলেছিলাম, আমি যদি নাও জিতি তারপরও আমি খুশি থাকবো। কারণ আমি জনগণের কাছ থেকে সম্মান পেয়েছি। কী ঘটেছে তা বলে বোঝাতে পারবো না।

প্রসঙ্গত, সম্প্রতি লেবার পার্টির পাঁচ প্রার্থী কাউন্সেলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চারজনই নারী যাদের মধ্যে হেনা চৌধুরী একজন।

-জেডসি