ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে সুমন নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি ধর্ষণ মামলার আসামি বলে দাবি করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব ইছলী এলাকায় এই ঘটনা ঘটে।

সুমনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্বেশ্বর গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী অপহরণ, ধর্ষণ, ছিনতাইসহ ১২টি মামলা আছে।

পুলিশ জানায়, গতকাল রাতে শহিদুলকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চর ইছলী এলাকায় যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে সুমন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলির খোসা, একটি দেশি পিস্তল ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, শহিদুল একজন সন্ত্রাসী। তিনি নারী অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


-জেডসি