ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৪৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের দক্ষিণে গজনীপ্রদেশে স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার রাজধানী কাবুলের দক্ষিণে গজনীপ্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিল বলে জানান তিনি।

তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭-৯ বছরের মধ্যে। তাদের চারজন একই পরিবারের ছিল।

-জেডসি