ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৪০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা আসছেন নিশা দেশাই

প্রকাশিত : ০৭:০৪ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৫ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

NISA

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷ আগামী সপ্তাহে তার ঢাকা  পৌঁছানোর কথা রয়েছে৷ ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসছেন৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিশা তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন৷ তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ১২ নভেম্বর থেকে টোকিও সফর করছেন তিনি৷ ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের দিনক্ষণ স্পষ্ট করেনি৷ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ১৬ নভেম্বর নিশা দিশাই ঢাকা পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে৷ ১৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠক রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও নিশা বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে৷ এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাসহ শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন৷ সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি বু্যরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন৷ ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টার অ্যাকশনেও কাজ করেছেন৷ ১৪ নভেম্বর'২০১৩