ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নুসরাত হত্যা মামলার চার্জশিট দেয়া হবে এ সপ্তাহেই: পিবিআই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হবে এ সপ্তাহেই।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদার জানান চলতি সপ্তাহেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

আজ রোববার দুপুরে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া নুসরাত হত্যার ঘটনায় সোনাইগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা আইসিটি মামলার পুলিশ প্রতিবেদনও আদালতে জমা দেয়া হয়েছে বলে জানান পিবিআই প্রধান।

গত ১০ এপ্রিল নুসরাত হত্যা মামলার তদন্তভার পাওয়ার আগেই সোনাগাজী থানা পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে। এরা হলেন— আফসার উদ্দিন, কেফায়েত উল্যাহ, আরিফুল ইসলাম, আলা উদ্দিন, নূর হোসেন ওরফে হোনা মিয়া, সাইদুল ইসলাম ও উম্মে সুলতানা পপি। এদের মধ্যে কেবল মাদরাসা শিক্ষক আফসার উদ্দিন ও ছাত্রী উম্মে সুলতানা পপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গত ৬ এপ্রিল নুসরাত মাদরাসায় পরীক্ষায় দিতে গেলে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে যায় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে নুসরাতের চিকিৎসা চলে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় নুসরাত মারা যান।

-জেডসি