ইয়েমেনে হামলায় ৭ শিশু নিহত: ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ইয়েমেনের তায়েজ নগরীতে গত সপ্তাহে এক হামলায় সাত শিশু নিহত হয়েছে। রবিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপির।
ইউনিসেফ জানায়, ‘নিহতদের বয়স ৪ বছর থেকে ১৪ বছরের মধ্যে। শুক্রবার মাবিয়া জেলায় এক হামলায় তারা নিহত হয়।’
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে ইউনিসেফ জানায়, ‘এ নিয়ে গত ১০ দিনে তায়েজ ও সানার কাছে সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭ এ দাঁড়াল।’
ইয়েমেনের চার বছরের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে দেশটির দুই-তৃতীয়াংশ মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজন। এ সংঘাতে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।
-জেডসি
