ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:১১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইমরান খান পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী: মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

‘নয়া পাকিস্তানের’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসা ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিরোধী দল পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। খবর ডনের।

‘এওমে তাকবির’ দিবস উপলক্ষে মঙ্গলবার লাহোরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়। মুসলিম বিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করা হয়।

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা।

তিনি বলেন, আজ যদি নওয়াজ শরিফ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই (তেহরিক-ই ইনসাফ পাকিস্তান) সরকার টিকত না।

মরিয়ম বলেন, আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী। তিনি ব্যর্থতার আড়ালে মুখ না লুকাতে ইমরান খানকে আহ্বান জানান।

-জেডসি